তামিলনাড়ুতে প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১০ লাখ রুপি দিলেন সুপারস্টার রজনীকান্ত। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা দিয়েছে শ্রী রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এর স্বত্বাধিকারী রজনীকান্ত।
এদিকে রজনীকান্ত’র পথ অনুসরন করেছেন অনেকে। দক্ষিণ ভারতের বেশ কয়েকজন তারকা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বন্যা দুর্গতদের জন্য। রজনীকান্তর জামাতা ধানুষ দান করেছেন ৫ লাখ রুপি। অভিনেতা সুরিয়া ও তার ভাই কার্তি মিলে দিয়েছেন ২৫ লাখ রুপি। আর অভিনেতা বিশাল কৃষ্ণ রেড্ডি দিয়েছেন ১০ লাখ রুপি।
দু সপ্তাহ ধরে তামিলনাড়ুতে অবিরাম বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। পথে বসেছেন অনেকে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া।