১২ বছর পর আবারো রূপালী পর্দায় একই ফ্রেমে-বন্দি হতে চলেছেন কারিনা এবং ঋত্বিক। বরাবরের মত এবারও ঋত্বিকের বাবা রাকেশ রোশনের প্রযোজনায় তৈরি করা হচ্ছে সিনেমাটি। সিনেমাটির পরিচালনা করবেন সঞ্জয় গুপ্ত।
২০০১ সালে সুভাষ ঘাইয়ের সিনেমা ‘ইয়াদে’তে প্রথম জুটি বাঁধতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান এবং ঋত্বিক রোশনকে। এরপর এই জুটি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’তে শেষ অভিনয় করেছিলেন তারা। এরপর কেটে গেছে এক যুগ। আবারো একই ফ্রেমে আসছেন এই জুটি।
আশুতোষ গোয়ালিকরের ‘মহেঞ্জোদরো’ সিনেমাটির রিমেকে ঋত্বিককে কুমির এবং বাঘে রূপান্তর হতে দেখা যাবে। সিনেমার গল্পে প্রেম ও প্রতিশোধ নেয়ার উপাখ্যান থাকবে।
কারিনাও যথেষ্ট উচ্ছ্বসিত ঋত্বিকের সঙ্গে আবারো কাজের সুযোগ তৈরি হওয়ায়। কদিন আগেই পরিবারকে সময় দেয়ার কথা বলে কারিনা সিনেমা থেকে কিছুটা দূরে থাকার কথা দর্শকদের জানিয়েছিলেন। জিবাংলা।