ঘরোয়া নির্যাতনে নারীদের মুখশ্রীতে নিপীড়নের বাস্তব কালিমাচিহ্ন ফুটে উঠছে। এ অত্যাচারের প্রতিবাদে আন্দোলনের প্রচারণায় কাজ করছেন হলিউডের সুন্দরীরা। অভিনব এই আন্দোলনে অংশ নিয়েছেন কিম কারদাশিয়ান, এমা ওয়াটসন ও কেন্ডাল জেনার। এসব সুন্দরীর স্থিরচিত্রে মুখমণ্ডলে অত্যাচারের কালশিটে দাগ বসিয়ে চিত্রাঙ্কন করেছেন আন্দোলনের সক্রিয় কর্মী ও শিল্পী আলেকজান্দ্রো পালোম্বো। নারীদের অত্যাচারের বীভৎস রূপ তুলে ধরতেই মূলত প্রকল্পটি শুরু করেন তারা।
আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে পালোম্বো এই উদ্যোগ নেন। শীর্ষস্থানীয় তারকাদের নিয়ে নির্যাতিতদের ক্ষত তুলে ধরে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য এই প্রচারণার আয়োজন করেন তিনি।
ঘরোয়া নির্যাতনের শিকার নারীদের নিরবে অত্যাচার সহ্য না করে সচেতন হয়ে এগিয়ে আসার উৎসাহ দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।