চাইনিজ কানাডিয়ান মিস কানাডা চায়নায় নিষিদ্ধ!

চাইনিজ কানাডিয়ান মিস কানাডাকে চায়নায় ঢুকতে দেয়া হয়নি!

 
বহু গুণে গুণান্বিতা পঁচিশ বছর বয়সী নায়িকা এনাস্তা সিয়া লিন ২০১৫ সালে কানাডায় সেরা সুন্দরী নির্বাচিত হন। তার জন্ম চীনে। তিনি সম্প্রতি মিস ওয়াল্ড প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চীনের সমুদ্র নিকটবর্তী পর্যটন নগরী সানিয়ায় গিয়েছিলেন। কিন্তু তাকে হংকং থেকে চীনে প্রবেশের সময় বিমানে উঠতে দেয়া হয়নি।
কানাডাস্থ ডেইলি গোব এন্ড মেইল থেকে জানা যায়, তিনি চীনের দূর্নীতি আর ধর্মীয় দমনের ওপর একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে এ চলচ্চিত্রটিতে কাজ করার জন্য হয়তো তার ওপর এই নিষেদ্ধাজ্ঞা।
 

এনাস্তা সিয়া লিন জানান, আমি মানবাধিকার কর্মী হিসাবে চিনের সমালোচনা করি বলেই চীনা সরকার আমার ওপর ক্ষুব্ধ!