মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ওরেগন শহরে ২০১৫ সালের ১ অক্টোবর কমিউনিটি কলেজে হত্যাকাণ্ডের বিষয়ে বক্তব্যে বলেছেন, সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে সাধারণ অস্ত্রবাজির ঘটনায় বেশি আমেরিকান হত্যা হয়। যার ফলে এটি এখনও বন্ধ হয়নি।
সম্প্রতি একটি জরিপে দেখা গিয়েছে, গত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ অস্ত্রবাজীতে নিহতের সংখ্যা সন্ত্রাসী বা জঙ্গি হামলায় নিহতের ১১২ গুণ বেশি।
ওবামা বলেন, “আমরা ব্যাপারটিকে গভীরভাগে পর্যবেক্ষণ করলে বলতে হয়, অবশ্যেই সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে সাধারনের হাতের অস্ত্র বেশি আমেরিকান হত্যা করে।”
জরিপের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত কমপক্ষে ৩ লাখ ৪৬ হাজার ৬৮১ জন নিহত হয়েছে সাধারণ অস্ত্রবাজীর ঘটনায়। অন্যদিকে এ সময় সন্ত্রসী বা জঙ্গিদের হাতে নিহতের সংখ্যা ৩১২। যা গড়ে প্রতি বছর ২৮ জন। কিন্ত্র সাধারণ অস্ত্রবাজীর ঘটনায় এ গড় ৩১ হাজার ৫১৬ জন।