বিজয়ের গানে মাতবে কলকাতা

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিজয় উৎসব ২০১৫। উৎসবটি ১৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী রুনা লায়লা, কোনাল, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, রেনেসাঁ, লালন শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া, সুফি সংগীত, চট্টগ্রাম।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মোস্তফা, নাসিমা শাহিন ফেন্সি, মৌটুসী ও অণিমা রায়ও অংশ নিবেন।
 
একই সঙ্গে এ উৎসবে একটি মেলার আয়োজন করা হয়েছে। আর এতে থাকছে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্প ও বুটিকের প্রদর্শনী। এ ছাড়াও থাকবে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও পিঠাসহ বাংলাদেশি মুখরোচক খাবারের প্রদর্শনী। প্রিয়.কম।