সচিত্র প্রতিবেদন ‘হি নেমড মি মালালা’র মুক্তি

সম্প্রতি শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের তরুণী মালালা ইউসুফজাইকে নিয়ে ‘হি ন্যামড মি মালালা’ নামের সচিত্র প্রতিবেদনটি মুক্তি পেয়েছে।
 
প্রতিবেদনটির শিরোনামের প্রথম শব্দ ‘হি’ বা ‘তিনি’ যেটা মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে উদ্দেশ্য করেছে। আফগান ফোক নায়িকা ‘মালালাইয়ের’ বীরত্বের সম্মানে নিজের মেয়ের নাম মালালা রাখেন বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। যিনি প্যাসতুন যোদ্ধাদের সঙ্গে ১৯৮০ সালে ব্রিটিশদের বিপক্ষে প্রতিবাদ করেছেন কঠিন চেতা মানসিকতায়। সম্ভবত প্রতিবাদটা মালালাইয়ের জন্মগত অধিকার ছিল। যা ওই সচিত্র প্রতিবেদনে বেরিয়ে এসেছে।
 
বাবার সঙ্গে মালালার সম্পর্কের অনেক আনন্দঘন অংশ ডেভিস গুগানহেইমের জমকালো সচিত্র প্রতিবেদনে বেরিয়ে এসেছে যা আলোর পথ দেখায়। নৈতিক সাহস এবং নৈতিক বীরত্ব খুব বেশি নেই। কিন্তু মালালার গল্প বিশেষভাবে এগিয়ে চলছে।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানে স্কুল বাসে উঠে মালালার মাথা লক্ষ্য করে গুলি করে তালেবান জঙ্গিরা। তালেবানবিরোধী বক্তব্য ও লেখালেখি এবং নারীদের স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে সোচ্চার হওয়ার জন্যই তালেবানী হামলার শিকার হন তিনি। ওই সময় গুরুতর আহত মালালাকে উন্নত চিকিত্সার জন্য ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। গার্ডিয়ান।