চলচ্চিত্রে টিকে থাকাটাই আসল মন্ত্র

এদেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই নিজের নিষ্ঠা আর কর্মোদ্দীপনা নিয়ে কাজ করে যাচ্ছেন অভিনেতা নিরব। চলচ্চিত্রের টানে প্রতি মাসেই অনেক নাটকের অফার ছাড়েন। এরপরও যেন সাফল্যের ঝলকানি ঠিকমতো ক্যারিয়ারের অনুকুলে স্রোত বইছে না তার। তবে নতুন বছরে রফিক শিকদারের প্রথম চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ নিয়ে খুবই উচ্ছ্বাস জানালেন নিরব।
 

বললেন, ‘যারা আমাকে অপছন্দও করেন, তারাও এই ছবিটি দেখে আমার অভিনয়ের প্রশংসা করবেন। কথাটি আমি ছবিটির প্রতি নিজের আত্মবিশ্বাস থেকেই বলছি।’ এছাড়াও বর্তমান চলচ্চিত্রের অস্থিরতার বাজারে নিজের ক্যারিয়ার প্রসঙ্গে নিরব বলেন, ‘আমার কাছে চলচ্চিত্রে টিকে থাকাটাই এখনকার আসল মন্ত্র। আর আমি বা আমার সমসাময়িক সকলের জন্যই একটা দূর্ভাগ্য যে আমরা এমন এক সময়ে চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করছি, যে  সময় চলচ্চিত্রে বহুমূখী সংকট বিদ্যমান। তবুও দর্শকেরাই একদিন আমার এই নিষ্ঠার পুরস্কার দেবেন, এটা আমি বিশ্বাস করি।’