বছর ঘুরলেই ভারতে কংগ্রেস সভাপতি হতে যাচ্ছেন রাহুল গান্ধী। দলের পক্ষ থেকে এ নিয়ে ঘোষণা আসতে যাচ্ছে শিগগিরই। বর্তমান সহ-সভাপতি পদে থাকা রাহুল গান্ধী এ কারণে নিজেকে প্রস্তুত করার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই তার এ পদে অভিষেক ঘটতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার। ২০১৩ সালের জানুয়ারিতে ওয়ার্কিং কমিটির এক বৈঠকের পরে রাহুল গান্ধীকে দলের সহ-সভাপতি ঘোষণা করা হয়েছিল।
তখন মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক প্রেক্ষাপট ছিল একেবারেই আলাদা। আর এখন বিপুল ভোটে জয়ী হয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী ক্ষমতাসীন। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধী নিজেকে গুটিয়ে নিয়ে রাহুলকেই এগিয়ে দিচ্ছেন।