শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন কঙ্গনা!

 
বলিউডের ‘রানঝানা’, ‘তানু ওয়েডস মানু’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্স’র মতো ছবিগুলো পরিচালনা করেছেন আনন্দ এল রায়। কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি তার পরবর্তী ছবিতে শাহরুখ খানকে নিতে চান। এবার শোনা যাচ্ছে, ঐ ছবিতে শাহরুখের বিপরীতে কঙ্গনা রণৌতকে দেখা যেতে পারে।
 
যদি সত্যিই এরকম হয়, তবে এবারই প্রথমবারের মতো শাহরুখ ও কঙ্গনা জুটি বেধে অভিনয় করবেন। শোনা গেছে, নাম ঠিক না করা ঐ ছবিতে শাহরুখ বামনের চরিত্রে অভিনয় করতে পারেন। তবে ছবিতে মুখ্য নারী চরিত্রের নাম প্রকাশ করা হয়নি।
 
বর্তমানে শাহরুখ ও কঙ্গনা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। শাহরুখ তার ‘দিলওয়ালে’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এছাড়াও তার পরবর্তী ছবি ‘ফ্যান’র জন্য কাজ করবেন তিনি।
 
অন্যদিকে কঙ্গনা বিশাল বাদওয়াজের ‘রাঙ্গুন’ ছবিতে কাজ করছেন। ছবিতে আরো আছেন শহীদ কাপুর ও সাইফ আলি খান। খবর: এনডিটিভি।