৩ বছর পর রাজ্যসভায় শচীনের প্রশ্ন

 
২০১২ সালে ভারতের পার্লামেন্ট রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মাঝখানে তিন বছর সময় পার হয়ে গেলেও শুক্রবার প্রথমবারের মতো রাজ্যসভায় প্রথম প্রশ্ন করেছেন তিনি।
 
ভারতের রেলওয়ে মন্ত্রণলায়কে লিখিত প্রশ্ন করেছেন শচীন টেন্ডুলকার । প্রশ্নটির উত্তরও দেয়া হয়েছে লিখিতভাবে। দেশটির রেলপথমন্ত্রী মনোজ সিনহা শুক্রবার এই উত্তর দিয়েছেন।
 
রেলপথমন্ত্রীর কাছে শচীনের প্রশ্ন ছিল, কলকাতা মেট্রোকে একটি নতুন জোন হিসেবে তৈরি করার পেছনে যুক্তিপূর্ণ ব্যাখ্যা আছে কি না। চেন্নাই ও দিল্লিতেও এই ধরনের শহরতলি রেলসেবা রয়েছে। শহরতলি রেলসেবাকে একটি আলাদা জোন হতে গেলে সব ধরনের মানদন্ড পূরণ করতে হয়। যদি এই তিনটি শহর সব মানদন্ড পূরণ করে তবে এগুলো আলাদা জোন হিসেবে উপযুক্ত হবে কিনা।
 
উত্তরে মনোজ সিনহা বলেছেন, কলকাতা ভারতের রেলওয়েতে একটি অনুসঙ্গহীন সিস্টেম যেটি শুধু মেট্রো সেবা দিয়ে থাকে। কর্মক্ষম, প্রশাসনিক ও অন্যান্য কারণ বিবেচনা করে মেট্রো রেলওয়েকে জোনাল রেলওয়ে হিসেবে মর্যাদা দেয়া হয়েছে। ফলে এটি প্রতিষ্ঠানটির কার্যকারিতা ও আরো সম্প্রসারণে ভূমিকা রাখবে। অন্যদিকে অন্যান্য শহর যেমন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে শহরতলির রেলওয়ে মেইনলাইন ট্রাফিকের সঙ্গে চলাচল করে। এগুলো ট্রেন ট্র্যাট, ব্রিজ, সিগনাল, ওএইচই (ওভার হেড ইকুয়েপমেন্ট) চলাচল করে। এগুলোর জন্য বিশেষ জোন করে  ভারতের রেলওয়ের মাধ্যমে চালানো সম্ভব নয়।
 
শচীন টেন্ডুলকার আরো একটি প্রশ্ন পাঠিয়েছেন। সেটির উত্তর আগামী ৭ ডিসেম্বর দেয়া হবে। ভারতের সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রণালয় এই প্রশ্নের উত্তর দেবে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিধানের পরিবর্তনের বিষয়ে এই প্রশ্ন করা হয়েছে।
 
গত ১ সেপ্টেম্বর শচীন টেন্ডুলকার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদ কমিটির সদস্য নির্বাচিত হন।