‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে আমাদের উন্নয়নকে  বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি একটি চক্র ষড়যন্ত্র করছে।’
 
শনিবার দুপুরে ভোলার দক্ষিণ আইচা থানার নব নির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের  প্রশ্নের  জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘বিগত দিনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোও নিরপেক্ষ হবে।’
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি,  অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান,  ডিআইজি হুমায়ুন কবির, ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, মনপুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাজাহান উপস্থিত ছিলেন।