মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিসহ পাঁচজন মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছেন।
গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার দেশটির পুলিশ বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মালয়েশিয়ার একজন ও চার বিদেশি নাগরিক রয়েছেন।
তিনি বলেন, ‘এদের মধ্যে ৪৪ বছর বয়সী ওই ইউরোপীয় রয়েছেন, যিনি পেনাং প্রদেশে অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে।’
খালিদ বলেন, ‘বাকিদের মধ্যে ৩১ বছর বয়সী এক ইন্দোনেশীয় পুরুষ, এক মালয়েশীয় ও এক বাংলাদেশি আইএসের একটি সেলের সঙ্গে জড়িত। বিদেশে জঙ্গি কার্যক্রমে অংশ নিতে স্বেচ্ছাসেবক সংগ্রহের দায়িত্বে ছিলেন এরা।’
খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের।