তুরস্ককে সেনা ফিরিয়ে নিতে বলেছে ইরাক

 
তুরস্ককে ইরাকের মসুল শহর থেকে অবিলম্বে সেনা সরিয়ে নিতে বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। আইএস বিরোধী যুদ্ধে ইরাকে কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য ১৫০ জন সেনাকে পাঠিয়েছিল তুরস্ক।
 
আবাদি বলেন, এটি ইরাকের সার্বভৌমত্বের মারাত্মক লংঘন। বিবৃতিতে তুরস্ককে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে দ্রুত ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়। ইরাকের স্বায়ত্তশাসিত এলাকাগুলোতে কুর্দি কর্তৃপক্ষের সাথে তুরস্কের সুসম্পর্ক রয়েছে কিন্তু নিজের সীমান্তে সিরিয়ার কুর্দিদের সাথে বৈরিতা রয়েছে দেশটির। সূত্র: বিবিসি