ইরানের অতীত নয় ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ: কেরি

 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইরানের অতীত সামরিক কার্যক্রমের চেয়ে দেশটির ভবিষ্যৎ পরমাণু অস্ত্রের উন্নয়নকে প্রতিহত করাই হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গ্রিস সফরকালে শুক্রবার  দু’দেশের যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
কেরি বলেন, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থার ফাঁস করা একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য করা আমাদের জন্য এখন ঠিক হবে না। কিন্তু এতটুকু বলতে পারি যে, ইরানের পরমাণু কর্মসূচির উন্নয়ন ঠেকানো আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। যতটা না তার পূর্বের সামরিক বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা করা যেতে পারে।
 
তিনি বলেন, কারোরই এ বিষয়ে সন্দেহ নেই যে ইরানের অতীত সামরিক শক্তি কেমন ছিল। কিন্তু এখনকার বাস্তবতা তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ। তাদের পরমাণু কর্মসূচির উন্নয়ন এখন গোটা বিশ্বের চিন্তার বিষয় হয়েছে। আমাদের আবারো বলতে হবে, ইরান ধারাবাহিকভাবেই তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাই অতীতের চিন্তা-চেতনাকে প্রসারিত করে আমাদের এ লক্ষ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে। জুলাই মাসে তাদের সঙ্গে যে ছয় বৃহৎ শক্তির চুক্তি হয়েছিল তার পুরোপুরি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
 
উল্লেখ্য, ইরান বরাবরই বলে আসছে যে তাদের পরমাণু কার্যক্রম কোন সামরিক শক্তি প্রদর্শনের জন্য কিংবা অন্য কোন অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা জন্য নয়। বরং তা তাদের অভ্যন্তরীণ কারণেই হচ্ছে। অন্যদিকে বিশ্বের বৃহৎ শক্তিগুলো বলছে, ইরানের এ কার্যক্রম তাদের পরমাণু শক্তিকে সম্প্রসারণ করার জন্যই। সূত্র: রয়টার্স