এবার রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও তার নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়েছে। শনিবার দুপুরে তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
হুমকি দেওয়া ওই বার্তায় ফজলে হোসেন বাদশা ও তার দলের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়। এ ঘটনায় রাকিন আবসার অর্ণব নামের ছাত্রমৈত্রীর এক কর্মী মহানগরীর রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অর্ণব জানান, শনিবার বেলা ১টা ৩১ মিনিটে মোবাইল ফোনে ০১৭২৩-৮০৯০৭১ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়। তাতে বলা হয়, ‘বাদশা গ্যাং বি প্রিপার্ড।’
ফজলে হোসেন বাদশা জানান, এমন বার্তা তার ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের জন্য হুমকি স্বরূপ।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, হুমকির ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বে সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩০ নভেম্বর আনসার আল ইসলাম তাদের প্যাডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহীর আট বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়।