দুর্নীতির অভিযোগে মালয়েশীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

অর্থ কেলেঙ্কারির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা। নিজের ব্যাংক একাউন্টে পাঁচ হাজার কোটি টাকা রাখার ঘটনায় গতকাল শনিবার তাকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন। আড়াই ঘন্টাব্যাপী এই জিজ্ঞাসাবাদে কমিশনের কর্মকর্তাদের সহযোগিতা করেন নাজিব রাজাক। খবর রয়টার্সের।

 
১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বার্হাড (১এমডিবি) প্রকল্পের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে জুলাইতে ওয়ালস্ট্রিট জার্নালে রিপোর্ট প্রকাশের পর নাজিব রাজাকের ঘুষ কেলেঙ্কারির বিষয়টি আলোচনায় আসে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে সরকারের ভিত দুর্বল হয়েছে। সরকার বিরোধীরা জোরালোভাবে তার পদত্যাগের দাবি তুলছে।
 

দুর্নীতি বিরোধী কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্পের অর্থ লেনদেনের অসঙ্গতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে কথপোকথন রেকর্ড করা হয়েছে বলে জানান তারা।