আজ ত্রপার নির্দেশনায় ‘কুহকজাল’

জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত থিয়েটার সপ্তাহে আজ মঞ্চায়িত হবে ‘কুহকজাল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৬টায় এর প্রদর্শনী হবে।

 
নিয়মিত অভিনয়ের পাশাপাশি ‘মুক্তি’ ও ‘বারামখানা’র পর নাট্যজন মাসুম রেজার রচনায় এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যপ্রতিভা ত্রপা মজুমদার।
 
‘কুহকজাল’ প্রসঙ্গে ত্রপা বলেন, ‘নাটকের কাহিনি বিস্তৃত পঞ্চশিলা গ্রামের সাধারণ মানুষের গল্প নিয়ে। কুহকজালে বাস্তব আর পরাবাস্তবের মিশ্রণে তুলে ধরা হবে এই গল্পকে।
 

নারীপ্রেমের পাশাপাশি বিশ্বাস, লোভ ও আকাঙ্ক্ষার অন্তর্জালে বর্ণীল কথামালায় আবৃত হয়েছে নাটকটি। এ নাটকে ঘুরনের মায়ের চরিত্রে অভিনয় করছেন নাট্যজননী ফেরদৌসী মজুমদার। ফাদার চরিত্রে রয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। এছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে দেখা যাবে তোফা হোসেন, পরেশ আচার্য, তানজুম আরা পল্লবী, শেকানুল ইসলাম, তামান্না ইসলাম, তানভীর আহমেদ, সামিয়া মহসীন, নাজমুন নাহার, কল্যাণ চৌধুরী, কাওসার রাজীব ও রাশেদ শাওনকে।