জেনারেল থান শুয়ের সমর্থন পেলেন সু চি

মিয়ানমারে সাবেক সামরিক জান্তা জেনারেল থান শুয়ে অং সান সু চিকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে সমর্থন দিয়েছেন। গত শুক্রবারে সু চি ও থান শুয়ের মধ্যে একটি গোপন বৈঠকে তিনি এই কথা বলেন।

শুক্রবারের সেই বৈঠকের বিস্তারিত জেনারেল থান শুয়ের পৌত্র নায় শুয়ে থোয়াই তুলে ধরেন। সু চির দল এনএলডি’র  গত অক্টোবরে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এটি ছিল গত ২৫ বছরে মিয়ানমারের প্রথম উন্মুক্ত নির্বাচন।

 

IMG0


৮০ বছর বয়সী থান শুয়ে ২০১১ সালে সরকার প্রধানের পদ ছাড়লেও এখনো দেশটির নীতিনির্ধারণী পর্যায়ে তার যথেষ্ট প্রভাব রয়েছে। নায় শুয়ে থোয়াই তার বরাত দিয়ে বলেন, এটা সত্যি যে সু চি মিয়ানমারের ভবিষ্যৎ নেত্রী হবে। আমি আমরা সমস্ত সামর্থ্য দিয়ে তাকে সমর্থন করবো।  

গত সপ্তাহে মিয়ানমারের সব নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন সু চি। সব বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল সু চি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন কী না। উল্লেখ্য, মিয়ানমারের আইন অনুযায়ী কারো বিদেশী সন্তান থাকলে দেশের প্রেসিডেন্ট হতে পারবে না। তবে নির্বাচনে জেতার পরে সু চি জানিয়ে ছিলেন, যে প্রেসিডেন্ট হতে না পারলেও তিনিই হবেন মিয়ানমারের ভাগ্য নির্ধারক। বিবিসি।