মিয়ানমারে ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ পর্যটক এসেছে

মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৪২ লাখ পর্যটক এসেছে। ২০১৬ সালের মার্চ মাসে চলতি অর্থবছরের শেষ নাগাদ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০ লাখে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

রোববার দেশটির পর্যটন কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ২০১৩-২০২০ সালে মহা পরিকল্পনায় ২০২০ সাল নাগাদ ৭০ লাখের বেশি পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, মায়ানমারে ১ হাজার ২৭৬টি হোটেল ও প্রায় ৫০ হাজার কক্ষ রয়েছে। এএফপি।