স্যামসাং ফোন কিনে সেডান কার জেতার সুযোগ

গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন কিনে সেডান কার জিতে নেয়ার সুযোগ দিচ্ছে স্যামসাং বাংলাদেশ। এছাড়া ভাগ্যবান বিজয়ীরা প্রতিদিনই পাবেন ৩২ ইঞ্চি এলইডি টিভি ও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

এতে বলা হয়েছে, এই অফারের আওতায় সর্বনিম্ন ৫’শ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্য ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও সৌভাগ্যবান গ্রাহকরা পাচ্ছেন পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রতিদিন ৩২ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। এই ক্যাম্পেইন শেষে গ্রাহকদের জন্য মেগা প্রাইজ হিসেবে থাকছে একটি সেডান কার। গ্যালাক্সি সিরিজের এই ফোনগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এইস নেক্সট ২, জে১ এইস, কোর প্রাইম, জে২, গ্রান্ড প্রাইম, জে৫ এবং জে৭।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, এটি খুবই অসাধারণ একটি ব্যাপার যে বাংলাদেশ বর্তমানে বার্ষিক প্রবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ স্মার্টফোন বাজারের তালিকায় তৃতীয়। আমরা গ্রাহকদের সাথে এই অর্জনটি উদযাপন করতে চাই।

তিনি আরো বলেন, এই হ্যান্ডসেটগুলো হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি ডিভাইস। বাংলাদেশে স্মার্টফোনের এই প্রবৃদ্ধি উদযাপনে আমরা আমাদের গ্রাহকদের বাড়তি আনন্দ দিতে এই সীমিত সময়ের অফারগুলো নিয়ে এসেছি।

অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা কল করতে পারেন ০৯৬১২-৩০০-৩০০ এবং ০৮০০০-৩০০-৩০০ নাম্বারে (টোল ফ্রি) অথবা ঘুরে আসতে পারেন নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে। বিস্তারিত: www.samsung.com ঠিকানায়।