হামলার পর ফ্রান্সে ভোট, পিছিয়ে ক্ষমতাসীনরা

 
আঞ্চলিক নির্বাচনে ভোট দিচ্ছে ফ্রান্সবাসী। গত মাসে প্যারিসে হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর এটিই দেশটির প্রথম নির্বাচন।
 
জনমত জরিপ বলছে, উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এনএফ) নির্বাচনে প্রভাব বিস্তার করবে। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির মধ্য ডানপন্থী দল বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিকে হারিয়ে অধিকাংশ আসনে জয় পাবে বলে জনমত জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে।

প্রথম দফায় রবিবার ভোটগ্রহণ করা হবে। এর পরের দফার ভোট হবে ১৩ ডিসেম্বর । ফ্রান্সে স্থানীয় পরিবহন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের ওপর আঞ্চলিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূত্র: বিবিসি