এখনো ঘন ধোঁয়াশায় ঢাকা চীন

 
এখনো ঘন ধোঁয়াশায় ছেয়ে রয়েছে চীনের বাতাস। রবিবার দেশটির বিশাল অংশ এই ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ে। আগামী কয়েকদিনে সেখানে দূষণের মাত্রা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ভয়াবহ বায়ু দূষণের সংস্পর্শে আসার হাত থেকে শিশুদের রক্ষা করতে স্কুল ভবনের বাইরের সহশিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
 
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ের বড় একটি অংশ আগামী মঙ্গল ও বুধবার মাঝারি থেকে ঘন ধোঁয়াশায় ঢাকা পড়তে পারে। তবে পরিস্থিতি গত সপ্তাহের মতো ভয়াবহ হবে না বলে আশা করা হচ্ছে।
 
এর আগে ধোঁয়াশা অব্যাহত থাকায় হাজারেরো বেশি কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল চীন সরকার। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি দূষিত ছিল রাজধানী বেইজিংয়ের বাতাস।
 
জলবায়ু পরিবর্তন রোধে প্যারিসে জলবায়ু সম্মেলন শুরুর হওয়ার পর চীনে ভয়াবহ বায়ুদূষণের খবর আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি