তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

 
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। যা অনুভূত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও ভারতেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা একটা ৫০ মিনিটে এই ভূমিকেম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২।
 
ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল তাজিকিস্তানের মারগব শহরের ১০৯ কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের আশকাশাম থেকে ২০৪ কিলোমিটার উত্তর. উত্তর পশ্চিমে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন শহর এবং ভারতের রাজধানী নয়া দিল্লির ভবনগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। তবে তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিবরণ আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি।