আগামীকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় অনুষ্ঠেয় ঐ সভায় দলের সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন।
সভায় শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে। এছাড়া পৌর নির্বাচন নিয়েও আলোচনা হবে।