প্রয়োজনীয় রসদ নিয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশযান সিগনাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে রওনা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের তিনদিন পর রবিবার বিমান বাহিনীর কেপ ক্যানাভেরাল স্পেশ স্টেশন থেকে এটলাস-৫ রকেটের মাধ্যমে সিগনাসকে উেক্ষপণ করা হয়।
আগামী বুধবার মহাকাশযানটি গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে। চলতি বছরের এপ্রিলের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এটিই যুক্তরাষ্ট্রের পাঠানো প্রথম চালান। চালান পাঠানোর বেশ কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার কারণে স্টেশনটিতে রসদের পরিমাণ বেশ কমে গিয়েছে। সেখানে এখন মাত্র চার মাস চলার মতো খাবার রয়েছে।
সর্বশেষ উেক্ষপণ করা মহাকাশযানটিতে তিন হাজার ১৭৫ কেজি খাবার, কাপড়, কম্পিউটার যন্ত্রাংশ, মহাকাশে হাঁটার সরঞ্জামসহ অন্যান্য জিনিস পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি