ভারতে ইউরেনিয়াম পাঠালো কানাডা

ভারতের পারমাণবিক বিদ্যুৎ চুল্লির জন্য ২৫০ মেট্রিক টনের একটি চালান পাঠিয়েছে কানাডা। দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের দুই বছর পর প্রথম চালান পাঠালো কানাডা। খবর: পিটিআই।

 
কানাডা ও ভারতের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। এরপর গত এপ্রিলে কেমিকো ভারতের সঙ্গে ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর হয়। ভারত সরকারের সিনিয়র এক কর্মকর্তা বলেন, 'কানাডার ইউরেনিয়ামের ২৫০ মেট্রিক টনের প্রথম চালান ভারত পেয়েছে।’
 
পারমাণবিক সহযোগিতা চুক্তি বিষয়ে কানাডা সরকার জানিয়েছে,  চুক্তির আওতায় তারা ২৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার মূল্যের ৭১ লাখ পাউন্ড ইউরেনিয়াম ভারতের পারমাণবিক শক্তি সংস্থার কাছে সরবরাহ করবে।
 
বর্তমানে ভারতের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫ হাজার ৮০০ মেগাওয়াট। তাদের ২০৩২ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
 

উল্লখ্যে, র্বতমানে ভারতে ২১ টি পারমাণবকি চুল্লি থেকে বদ্যিুত উৎপাদন করা হচ্ছে। অপর ছয়টি চুল্লি নির্মাণাধীন রয়েছে। আগামী চার বছরের মধ্যে এসব চুল্লি উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।