জার্মানিতে শরণার্থী বিরোধী বিক্ষোভ

জার্মানির রাজনৈতিক আশ্রয় নীতির বিরুদ্ধে গতকাল বার্লিনে ডানপন্থি এএফডি দলের এক বিশাল বিক্ষোভ-সমাবেশ হয়। এ সময় প্লাকার্ডে শোভা পায় দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বোরকা পরিহিত এক ছবি।

বিক্ষোভে অংশ নেয়া হাজার হাজার মানুষ ওইদিন সরকারের বর্তমান নীতির বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে। এতে আরো অংশ নেয় ডানপন্থি পিইআইডিএ দলও। উল্লেখ্য দেশটিতে শরণার্থীদের সহায়তায় নানা কথা বলা হলেও এখন সেখানে অভিবাসনবিরোধী চিন্তা-ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে। এএফপি।