‘হিয়ার’ ম্যাপস বিক্রির অনুমোদন পেল নোকিয়া

হিয়ার ম্যাপস বিক্রির জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে সব ধরণের অনুমোদন পেয়েছে নোকিয়া। ৩.১ বিলিয়ন ডলারে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি, বিএমডব্লিউ গ্রুপ এবং ডেইমলার নোকিয়ার কাছ থেকে হিয়ার ম্যাপস কিনে নিচ্ছে।

হিয়ার ম্যাপস বিক্রির জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে সব ধরণের অনুমোদন পেয়েছে নোকিয়া। ৩.১ বিলিয়ন ডলারে জার্মানীর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি, বিএমডব্লিউ গ্রুপ এবং ডেইমলার নোকিয়ার কাছ থেকে হিয়ার ম্যাপস কিনে নিচ্ছে। ম্যাপিং, নেভিগেশন এবং লোকেশন সার্ভিসযুক্ত নোকিয়ার হিয়ার ম্যাপস জার্মানির প্রথিতযশা গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে চালক বিহীন গাড়ি ব্যবহারে প্রযুক্তিগতভাবে সহায়তা করবে।

ফিনিশ প্রতিষ্ঠানটি এ বছরের আগস্টে সেবাটি বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা দিলেও জার্মান গাড়ি নির্মাতাদের কাছে তা হস্তান্তর করবে ২০১৬ সালের প্রথম প্রান্তিকে।

সাবেক শীর্ষ সেলফোন নির্মাতা নোকিয়া মোবাইল প্রযুক্তির নেটওয়ার্ক বিস্তৃতিতে মনোনিবেশ করেছে। প্রতিষ্ঠানটি ১৫.৬ বিলিয়ন ইউরো ব্যয়ে ফ্রান্সের টেলিকম প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্টকে কিনে নেয়। এ পদক্ষেপ নোকিয়াকে মোবাইল নেটওয়ার্ক বাজারে নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রিয়.কম।