বোমা হামলা হুমকিতে এয়ার ফ্রান্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। হুমকির পর স্যানফ্রান্সিসকো থেকে প্যারিসের উদ্দেশ্যে উড্ডয়ন করা এয়ারলাইন্সটির এএফ৮৩ উড়োজাহাজটি মন্ট্রিয়লের ট্রুডো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৩১ জন আরোহী ও ১৫ জন ক্রু ছিলেন।
গতমাসে যুক্তরাষ্ট্র থেকে উড্ডয়নের পর প্যারিসগামী এয়ার ফ্রান্সের এএফ ৬৫ ও এএফ৫৫ নামে যাত্রীবাহী দুইটি প্লেনকে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে দিক পরিবর্তন করে প্লেন দু’টির একটি যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি শহরে ও আরেকটি কানাডার হালিফেক্সে অবতরণ করে। সূত্র: সিএনএন ও আরটি নিউজ।