দেশের শীর্ষ স্থানীয় চাকরির ওয়েবসাইট বিডিজবস্ ডটকম ৭ম বারের মতো আটটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যারিয়ার ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। বুধবার থেকে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে শুরু হয়ে আগামী চারমাসব্যাপী দেশের শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই উত্সব চলবে।
ক্যারিয়ার ফেস্টিভালে অংশ নিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি (০৯ ও ১০ ডিসেম্বর, ২০১৫), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২২ ও ২৩ ডিসেম্বর, ২০১৫), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (১৩ ও ১৪ জানুয়ারি, ২০১৬), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (২৭ ও ২৮ জানুয়ারি, ২০১৬), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১০ ও ১১ ফেব্রুয়ারি, ২০১৫), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(২৪ ও ২৫ ফেব্রুয়ারি, ২০১৫), ঢাকা বিশ্ববিদ্যালয় (০৯ ও ১০ মার্চ, ২০১৫), শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২৩ ও ২৪ মার্চ, ২০১৫)।
দেশের মোট ৫০টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পদে চাকরির অফারসহ এই উত্সবে অংশগ্রহণ করছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী এই উত্সবের প্রথমদিনে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকাশিত পদের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে এবং দ্বিতীয়দিনে যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ইন্টারভিউ করবে।
“ Get Yourself Recruited before you Graduate” এই স্লোগানকে নিয়ে বিডিজবস ডট কম গত ৬ বছর যাবত্ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ফেস্টিভালের আয়োজন করে আসছে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বুধবার সকাল ১০টায় উত্সবের উদ্বোধন হবে এবং ১০ ডিসেম্বর বিকাল পাঁচটায় শেষ হবে।-প্রেসবিজ্ঞপ্তি।