লম্বা বিরতি দিয়ে রূপালি জগতে ফিরছেন এক সময়ের সুপারহিট বলিউড নায়িকা কাজল। মাঝখানে কেটে গেছে পাঁচ বছর। রোহিত শেটির দিলওয়ালে দিয়ে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বড় জনপ্রিয় জুটি শাহরুখ খানের বিপরীতেই ফিরছেন তিনি।
তবে তার কাছে ছবিটিতে অভিনয়ের অফারই আসেনি প্রথমে। আর সে কারণেই প্রথমে রাজিও হননি কাজল। কাজল নিজেই জানালেন, শেষমেশ মেয়ের পিড়াপিড়িতেই ছবিটিতে শাহরুখের সঙ্গে ফের জুটিবদ্ধ হতে রাজি হয়েছেন কাজল।
কাজলের কথায়, ‘এই ছবিটা করতে আমার মেয়ে রাজি করিয়েছিল ঠিকই। তবে আমি শাহরুখের সঙ্গে কাজ করার সময় এত ভাবি না। ওর সঙ্গে কাজ করতে এত ভাল লাগে যে হুটহাট ছবি সাইন করে ফেলি।’ আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি।