পরাজয়ের শঙ্কায় মিথ্যাচার করছে বিএনপি: হানিফ

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদাক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করছে।’
 
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ‘পরাজয়ের শঙ্কা বিএনপির মধ্যে সব সময় কাজ করছে। তাদের (বিএনপি) জ্বালাও-পোড়াও রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন নির্বাচনে জনগণের ভোটে নিয়ে তাদের জয়লাভের কোনো সুযোগ নেই। তাই মিথ্যাচারের মাধ্যমে তারা জনগণকে বিভ্রান্ত করতে চাইছে।’
 
পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে আবারো কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, ‘এবার পৌর নির্বাচন দলীয় নির্বাচন, দলের প্রতীক নিয়ে নির্বাচন। এখানে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’