কুয়েত এয়ারওয়েজের একটি বিমানের ককপিটে পর্ন স্টার যাত্রীকে ঢুকতে দেয়ায় শাস্তির মুখে পড়লেন বিমানটির পাইলট। লন্ডন থেকে নিউইয়র্কে যাওয়ার পথে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় এই ঘটনা ঘটে। শাস্তি হিসেবে পাইলটের লাইসেন্স কেড়ে নেয়া হয়েছে।
কুয়েত এয়ারওয়েজের বিমানটিতে কোলে মাফিয়া নামের এক পর্ন স্টার ঢোকা নিয়ে ঘটনার সূত্রপাত। তিনি জানান, বিমানটির ককপিটে পাইলট তাকে তার কোলে বসে শ্যাম্পেইন খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। পাইলট তখন ধূমপান করছিলেন ও বিমানের নিয়ন্ত্রণ তার হাতে ছেড়ে দেন বলেও জানান কোলে মাফিয়া।
ঘটনাটি দুই বছর আগে ঘটলেও এর এখন শাস্তির মুখে পড়লেন পাইলট। এই ঘটনায় পাইলটের গাফিলতি ও বিমানের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারো সামনে চলে এলো।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে ককপিটে যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। সূত্র: এনডিটিভি