‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’

শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব ২০১৫’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ও সকল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে একই ধরনের চলচ্চিত্রের ১৫ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব ২০১৫’ আয়োজন করা হয়েছে।

 
আগামীকাল সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, এমপি।
 
শিল্পকলা একাডেমি আয়োজিত এই উত্সবটি শুরু হবে তারেক মাসুদের ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি প্রদর্শনীর মাধ্যমে। আজ দুপুর ১২টায় এই উত্সব উপলক্ষে একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।