প্যারিস হামলা: তৃতীয় হামলাকারী চিহ্নিত

 
গত মাসে প্যারিসের বাতাক্ল কনসার্ট হলের হামলাকারী তৃতীয় ব্যক্তির পরিচয় জানতে পেরেছে দেশটির পুলিশ। স্ট্রাসবার্গের বাসিন্দা ২৩ বছর বয়সী ফুয়েদ মোহামেদ আগ্গাদ তার সঙ্গে থাকা বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেন। ১৩ নভেম্বরের ওই হামলায় কনসার্ট হলটিতে মোট ৯০ জন নিহত হয়েছিলেন।
 
পুলিশ বলছে ২০১৩ সালে ওই ব্যক্তি ও তার ভাই সিরিয়ায় যুদ্ধ করতে গিয়েছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন তরুণ দলবদ্ধভাবে যুদ্ধ করতে যায়। তবে কবে ও কীভাবে আগ্গাদ ফ্রান্সে ফিরে আসে তা জানা যায়নি। ঘটনাস্থলে পাওয়া আঙুলের একটি অংশ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।
 
সেইসময় সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া বেশ কয়েকজন ফ্রান্সে ফেরত আসার পর গ্রেফতার হয়েছিল। তবে বাতাক্ল কনসার্ট হলে আত্মঘাতী হামলাকারীকে পুলিশ আগে গ্রেফতার করতে পারেনি।
 
ওই প্রেক্ষাগৃহে আরও যে দুই ব্যক্তি আত্মঘাতী হামলা চালিয়েছিল, তাদের একজন ২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তেফাই এবং অন্যজন ২৮ বছর বয়স্ক সামি আমিমুর। এই দুজনই ফরাসি। সূত্র: বিবিসি