পাকিস্তান সরকার কাতারের আমিরের পরিবারকে বিরল প্রজাতির ২ শত বাজপাখি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। পালক সংগ্রহের পর সেগুলোকে আবার সেগুলো পাকিস্তানে ফেরত পাঠাবে কাতার। —খবর ডন অনলাইনের।
বছরের নির্দিষ্ট সময়ে বাজপাখির পুরনো পালক ঝড়ে পরে এবং নতুন পালক গজায়। তবে এতে আপত্তি জানিয়েছেন পরিবেশবাদীরা। তারা বলেছেন এই বাজপাখিগুলোকে শিকারের কাজের জন্য প্রশিক্ষণ দেয়া হতে পারে তাই এই অনুমতি দেয়া উচিৎ হয়নি। আরবের শেখরা হাউবরা বাস্টার্ড (এক ধরনের পাখি) শিকারের জন্য বাজপাখি ব্যবহার করে। তাদের বিশ্বাস এই পাখির মাংস খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়।
এবছরই প্রথম পাকিস্তান থেকে কোনো আরব দেশে পালক সংগ্রহের জন্য বাজপাখি পাঠানোর অনুমতি দেয়া হলো। এর আগে আরবের শেখদের তাদের বাজপাখিসহ পাকিস্তানে এসে হাউবারা বাস্টার্ড শিকারের অনুমতি দেয়া হতো।