ভারতে দাউদ ইব্রাহিমের সম্পদ নিলামে

 
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের জব্দ সম্পত্তি নিলামে তোলা হয়েছে। বুধবার মুম্বাইয়ের এক হোটেলে এ নিলাম অনুষ্ঠান হয়।
 
পলাতক এই গ্যাংস্টার সাতটি সম্পত্তির মালিক। এর মধ্যে তিনটি মুম্বাইয়ে এবং বাকি চারটি রয়েছে এই শহরের বাইরে। এদিন এই সম্পত্তিগুলোই নিলামে তোলা হয়। তবে প্রশ্ন উঠেছে, সন্ত্রাসী দাউদ ইব্রাহিম জীবিত থাকায় এ নিলাম অনুষ্ঠান একটি প্রহসন কিনা, নাকি মালিকানা সত্যিই হস্তান্তর করা হবে। দাউদ ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কোটি কোটি টাকার সম্পদ রেখে যান। যার মূল্য গত কয়েক বছরে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ পাচার ও বৈদেশিক মুদ্রা বিনিময় আইনের আওতায় তার এসব সম্পদ নিলামে তুলছে।

খবর ডনের।