দেশে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী

 
'দেশে কোন বিচারবর্হিভূত হত্যাকাণ্ড হয় না। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুষ্কৃতিকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা আক্রমণ কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এই ধরণের ঘটনা ঘটে।' বুধবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে সাংবদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
 
খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মানবাধিকার নিয়ে কথা বলে এমন অনেক দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি ঘটে। তাদের তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো।'
 
দেশে মানবাধিকার সুরক্ষায় সরকারের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বিধি-নিষেধ বাংলাদেশ সঠিকভাবে পালন করছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছেনা তা নয়। তারপরও মানবাধিকার সমুন্নত রাখার জন্য আমরা নিরলস কাজ করছি।'