চ্যানেল আই-এর গানের অনুষ্ঠান ‘গানের উত্সব’ লাইভে আগামী ১৩ ডিসেম্বর অংশ নেবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ২টা ৪০ মিনিটে। এছাড়া একই অনুষ্ঠানে ২০ ডিসেম্বর পর্বে অংশ নেবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা এবং ২৭ ডিসেম্বরের পর্বে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
এছাড়া প্রথমবারের মতো কুমার বিশ্বজিত্ তার নতুন ৪টি দেশের গান নিয়ে উপস্থিত হবেন চ্যানেল আই-এর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান ‘সালাম বাংলাদেশ’-এ। প্রচার হবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিটে। গানগুলোর মধ্যে রয়েছে ‘গান তুমি হও, আপন বাংলাদেশ, বিরাঙ্গনা ও সালাম বাংলাদেশ।’