ধরুন, আপনি একটি গ্রুপ ছবি তুলছেন। সেখানে আপনার জন্য সবেচেয়ে বেশি অস্বস্তিকর বিষয় কি হতে পারে? পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি! এরকমই ঘটনা ঘটেছে ক্রোয়েশিয়ায়। তাও আবার দেশটির প্রেসিডেন্টের সামনেই!
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ান হেলসিংকি কমিটি ফর হিউম্যান রাইটসের প্রধান জোভিনিমির সিসাক এই ধরনের ব্রিবতকর পরিস্থিতির শিকার হয়েছিলেন।
IMG0
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কাজের স্বীকৃতিস্বরুপ মঙ্গলবার সিসাক এবং তার কমিটিকে একটি অনুষ্ঠানে পুরস্কার দেয়া হচ্ছিল। এ সময় ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের পাশে হাসিমুখেই দাঁড়িয়ে ছিলেন সিসাক। বড় কার্ডের মতো একটি মানপত্র হাতে ধরে সবাই পোজ দেয়ার জন্য তখন প্রস্তুত। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি। হঠাত্ করে সিসাকের প্যান্ট খুলে নিচে পড়ে যায়।
প্রেসিডেন্ট অবশ্য এই ঘটনায় বিচলিত না হয়ে এক ঝলক দেখেন সিসাককে। এরপর ছবির জন্য পোজ দেন। আর সিসাকও ততক্ষণে নিজের প্যান্ট হাত দিয়ে টেনে তুলে ছবির জন্য পোজ দেন। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস