অস্ট্রেলিয়ার বন্দর নগরী সিডনিতে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে দুই কিশোরকে গ্রেফতার করেছে। দেশটির ফেডারেল পুলিশ জানিয়েছে তার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পরিকল্পনা করছিল।
এই গ্রেফতারের ঘটনা গত বছরের সেপ্টেম্বরে অপারেশন অ্যাপলবাই এর অধীনে অস্ত্রের মজুদ উদ্ধারের সঙ্গে সংযুক্ত বলে ধারণা করা হচ্ছে। ইসলামি উগ্রবাদীরা অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্ন ভাবে হত্যাকাণ্ড পরিচালনা করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছিল।
গ্রেফতার হওয়া দুই জনের বয়স যথাক্রমে ১৫ ও ২০। বয়স জানালেও তাদের নাম-পরিচয় এখনও জানায়নি সিডনি পুলিশ। বিবিসি।