উ. কোরিয়া হাইড্রোজেন বোমা বানাতে সক্ষম : কিম জং-উন

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরীর সক্ষমতা অর্জন করেছে। দেশটির নেতা কিম জং-উন এমন ইঙ্গিত দিয়েছেন। পারমাণবিক অস্ত্রের সক্ষমতার ক্ষেত্রে এটি তাদের বড় ধরনের অগ্রগতির আভাস।
 
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার সম্প্রতি একটি ঐতিহাসিক সামরিক স্থাপনা পরিদর্শনকালে কিমের উদ্ধৃতি দিয়ে জানায়, ইতোমধ্যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে সক্ষমতা অর্জনকারী উত্তর কোরিয়া সার্বভৌমত্ব রক্ষায় আণবিক ও হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত।
 
উল্লেখ্য, উত্তর কোরিয়া ইতোমধ্যে তিনটি আণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটি এর আগে অনেক শক্তিশালী বোমা বানানোর আভাস দিয়েছিল। কিন্তু কিমের মন্তব্য হাইড্রোজেন বোমা বানানোর সরাসরি ইঙ্গিত।  উল্লেখ্য, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের সংমিশ্রণে তৈরি হাইড্রোজেন বোমা অনেক বেশী শক্তিশালী। এএফপি।