গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় খালাস পেলেন খালাস পেয়েছেন সালমান খান। এর আগে একই মামলায় তার পাঁচ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছিল মুম্বাইয়ের একটি আদালত। বৃহস্পতিবার হিট অ্যান্ড রান মামলায় সালমানকে খালাস দেয় বোম্বে হাইকোর্ট।
আদালত বলেছে, প্রসিকিউশন যেসব প্রমাণ দাখিল করেছে তাকে আপিলকারীকে দোষী সাব্যস্ত করা যাবে না। সাধারণ মানুষ কি ভাবলো তাকে কিছু আসে না।
রায় ঘোষণার সময় সালমান খান আদালতে হাজির ছিলেন।
এর আগে বুধবার আদালত বলেছে, দুর্ঘটনার সময় সালমান খানই যে গাড়ি চালাচ্ছিলেন এবং মদ্যপ ছিলেন সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন।
২০০২ সালে বান্দ্রায় আমেরিকান বেকারির সামনে ফুটপাথে থাকা পাঁচজনকে ধাক্কা মারে সালমানের গাড়ি। এতে একজন মারা যান। এই মামলায় চলতি বছর মে মাসে সলমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় সেশনস কোর্ট।