ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার। সকাল ১০টা থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর এবং কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।