'আদালতে তোলার আগে মিডিয়ার সামনে নেয়া যাবে না আসামিকে'- বৃহস্পতিবার এক মামলার রায়ে পুলিশ প্রধানকে এমন নির্দেশ দিতে বলেছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।
ছয় বছর আগে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় গ্রেফতার হওয়া জেএমবি সদস্যের বোমা বিস্ফোরণ ঘটনোর এক মামলার রায়ে এই অভিমতসহ রায় দেয়া হয়।
রায়ে জেএমবি সদস্য মো. মামুনুর রশিদ ওরফে জাহিদকে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাই কোর্ট।