রেকর্ড গড়ল দারাজ-রবির 'ফাটাফাটি ফ্রাইডে'

 
ই-কমার্স ক্ষেত্রে ক্রয়-বিক্রয়ের রেকর্ড গড়ল দারাজ-রবির 'ফাটাফাটি ফ্রাইডে' অফার। ডিসেম্বরের ৪ তারিখ থেকে শুরু হওয়া বছরের সবথেকে বড় সেলস ইভেন্ট ফাটাফাটি ফ্রাইডে। শপিং পাগল যারা সারা বছর ধরে সবথেকে ভালো ডিলটি খুজতে ব্যস্ত ফাটাফাটি ফ্রাইডেতে তারা খুঁজে পেয়েছিল নিজের জন্য সবথেকে ভালো ডিল। আমেরিকার ব্ল্যাক ফ্রাইডের মতই ছিল দারাজ-রবির এই বিশেষ অফার।
 
১০ লাখ মানুষ ফাটাফাটি ফ্রাইডে অফারের সময় দারাজের ওয়েব সাইটে ভিজিট করে। অন্য যে কোন সময়ের থেকে এ সময় ৮০ ভাগ বেশি লেনদেন করে দারাজ। ফাটাফাটি ফ্রাইডে শুরু হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় সকল মোবাইল সেট। যদিও সব রকম সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় সব ই-কমার্স ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়ে। কিন্তু দারাজের অবস্থা ছিল ব্যাতিক্রম।
 
এই ধরনের প্রতিবন্ধকতা মাথায় রেখেই ফাটাফাটি ফ্রাইডের মার্কেটিং বাজেটের সিংহভাগ দারাজ ডট কম ডট বিডি তাদের অফলাইন মার্কেটিংয়ে ব্যাবহার করে। তাই দারাজ ডট কম ডট বিডি তাদের ফাটাফাটি ফ্রাইডে নিয়ে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউনিভার্সিটি শপিং মল, মিউজিক্যাল ইভেন্টে হাজির হয়।
 
গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষে দারাজ কছুদিন আগে ইজি পেওয়ে'র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ক্রেতারা চাইলেই এখন থেকে খুব সহজেই তাদের পছন্দের পণ্য ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি ইজিপেওয়ে ব্যবহার করে অনলাইনেও পেমেন্ট করতে পারবে।
 
IMG0
দারাজ বাংলাদেশ লিমিটেডের সিইও সুমিত সিং বলেন, যেভাবে আমাদের বিক্রেতা ও ভেন্ডাররা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের ওপর বিশ্বাস রেখেছে ও সহযোগিতা করেছে, তা থেকে বোঝাই যায় দারাজের ওপর মানুষের আস্থা আছে। দারাজ খুব অল্প সময়ে অনলাইনে ক্রেতা ও বিক্রেতা উভয়ের লাভের জন্য একটি প্লাটফর্ম হিসেবে পরিচিত হতে বদ্ধ পরিকর।