বিজয়ের মাসে আরেকটি বিজয়ের পথ উন্মোচিত হচ্ছে : সেতুমন্ত্রী

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিল। ২০১৫ সালের ডিসেম্বর মাসে জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মূলকাজ উদ্বোধনের মাধ্যমে আরো একটি অর্থনৈতিক বিজয়ের পথ উন্মোচিত করতে যাচ্ছেন।
 
বৃহস্পতিবার দুপুরে পদ্মাসেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 
এর আগে পদ্মাসেতু প্রকল্পের চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কোম্পানির কনফারেন্স রুমে সেতু বিভাগ, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তুতির বিভিন্ন বিষয়ের খোজ খবর নেন।
 
মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, পদ্মাসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদ, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী,  আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা কেএম এনামুল হক শামীম, সেতুবিভাগের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক মেহেদী জামিল, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন কোতোয়াল এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। বাসস।