মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন ও সাধারণ স¤পাদক সৈয়দ নুরুল হককে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাকযোগে তাদের শহরের বাসভবনে এ চিঠি এসে পৌঁছায়।
জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ম. রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি খুলে দেখতে পাই- খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে ‘আপনারা ব্যস্ত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাঁড়ান, না হয় বিষ খেয়ে মরেন।’
অপরদিকে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সাড়ে ১০টার দিকে ম. রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চিটি এসেছে। সেটি খুলে দেখতে পাই- এক টুকরো কাফনের কাপড়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ফোনে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া নেয়া হবে।