বলিউডের এখন আলোচিত জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। তাদের প্রেমের বিষয়টি সব সময় আলোচনার শীর্ষে। কিন্তু সম্প্রতি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাতকারে দীপিকা পাড়ুকোন বলেন, তিনি রণবীর সিংয়ের সঙ্গে এতোটাই স্বচ্ছন্দ যে তার সামনে নগ্ন হতেও দ্বিধা করবো না।
দীপিকা অবশ্য নিজেই ব্যাপারটি খোলাসা করে বলেছেন, তার মন্তব্যের আসল অর্থ হল এই যে, হৃদয় উজাড় করে মনের কথা রণবীরের সামনে বলতে পারেন তিনি। কারণ, তিনি জানেন রণবীর কোনো দিন, কোনো অবস্থাতেই তাকে আঘাত করবেন না।
দীপিকার কথায়, তিনি আবেগপ্রবণ, সংবেদনশীল। অল্পেই মানসিকভাবে আহত হন। তাকেই সম্পূর্ণ সুরক্ষা, ভালবাসা দিয়েছেন রণবীর। তাই তার সামনে মন খুলে কথা বলতে একটুও কুন্ঠাবোধ করেন না দীপিকা। প্রিয়ডটকম।